সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

গোপালপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Accident, Tangail, Gopalpur, Train Accident

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনের ধাক্কায় রোকেয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধ মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্দমপুরবর্ণী দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সে ঐ এলাকার মৃত আব্দুল কাদেরের স্ত্রী।

সরেজমিনে গিয়ে জানা যায়, হেমনগর রেলস্টেশন থেকে কিছুটা দক্ষিণে উদ্দমপুরবর্ণী মসজিদ সংলগ্ম রেললাইনের পূর্বপাশে রোকেয়া বেওয়ার বাড়ি। সে ঐ সময় বাড়ি হতে বের হয়ে রেললাইনের পশ্চিম পাশে যাচ্ছিলেন। এসময় বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা সরিষাবাড়ি মুখী একটি ট্রেনের ধাক্কায় মাথায় মারাত্বক আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত গোপালপুর থানার এসআই আবু তাহের দুর্ঘটনার সততা স্বিকার করে জানান, টাঙ্গাইলের জিআরপি পুলিশকে বিষটি অবহিত করা হয়েছে। তাঁরা সরেজমিনে বিষটি তদন্তপূর্বক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…