সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ডিমলায় টেপাখড়িবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ ছাত্রলীগ ডিমলা উপজেলার  টেপাখড়িবাড়ী ইউনিয়ন শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে।

 গতকাল (৫ সেপ্টেম্বর)  উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন স্বাধীন স্বাক্ষরিত এক পত্রে মোঃ হেলাল খান সভাপতি ও মো. সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক করে অনুমোদন দেয়া হয়।
এর আগে সকাল ১১ টায় ঝটুয়াখাতা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে টেপাখড়িবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মজির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা নীলফামারি ১আসনের সংসদ সদস্য জনাব আফতাব উদ্দিন সরকার ।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডিমলা উপজেলা আওয়ামীলীগ, নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেল ,সাধারন সম্পাদক মোঃ মাসুদ সরকার মাসুদ ও ডিমলা উপজেলার নেতাকর্মীসহ উপজেলার ৯ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন  টেপাখড়িবাড়ী ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক।
c_dimla

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…