সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ড. মাহফুজুর রহমান এখন মেকআপ ম্যান!

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ইতিপূবে বিভিন্ন কারণেই সংবাদের শিরোনাম হয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে এবার সঙ্গীত শিল্পী নয় বরং মেকআপ ম্যান হিসেবে।

গত ১৮ মার্চ বিএফডিসিতে এটিএন বাংলার ফ্লোরে সাদেক সিদ্দিকি পরিচালিত ‘সাহসী যোদ্ধার’ নতুন সিনেমার একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন পপি। শুটিং দেখতে এসে কিছুক্ষণ দেখার পর হঠাৎ করে তিনি পপির মেকআপ নিয়ে আপত্তি প্রকাশ করেন। বলে উঠেন মেকাপ কে করেছেন মেকাপ ভালো হয়নি। এর মেকআপ আর্টিস্ট মনির হোসাইন দৌড়ে এসে বলেন স্যার কি করতে হবে। এরপর মেকাপ ম্যান থেকে মেকাপ এর সরঞ্জাম নিয়ে তাকে মেকআপ করা শুরু করেন ড. মাহফুজুর রহমান।

মেকাপ করার সময় মজায় মেতে উঠেন মাহফুজুর রহমান ও পপি। একটা সময় মাহফুজুর রহমান পপিকে বলেন জীবনের প্রথম মেকআপ ম্যান হিসেবে কাজ করেছি। এখানে লজ্জার কিছু নেই। সিনেমা যত ভালো লাগবে তত শ্রোতারা হলে গিয়ে ছবি দেখবে। এই কথা শোনার পর পপি হাসতে হাসতে গানের শুটিংয়ে চলে যান।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…