সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

ঢাকা অচল করে দেওয়ার হুমকি হেফাজতের

hefajot andolon

 

 

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য না সরালে আবারও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানোর হুঁশিয়ারি দিয়েছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামী। তাদের দাবি মানতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সংগঠনের নেতারা বলেছেন, দাবি পূরণ না হলে পরিণতি ভালো হবে না।

আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই হুঁশিয়ারি দেন হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা। তাদের দাবি, ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসানো হয়েছে। এ মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক বলা হচ্ছে। মূর্তি কোনোভাবেই ন্যায়বিচারের প্রতীক হতে পারে না, পবিত্র কোরআনই ন্যায় বিচারের প্রতীক।

উল্লেখ্য, এর আগে, বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের ১৩ দফা দাবি নিয়ে ২০১৩ সালের ৫ মে রাজধানী ঘেরাও করেছিল হেফাজত কর্মীরা। পরে সেদিন তারা শাপলা চত্বরে অবস্থান নেয়। সহিংস বিক্ষোভে দিনভর ব্যাপক হাঙ্গামা হয়। তাদের দাবি পূরণ না হলে শাপলা চত্বর না ছাড়ার ঘোষণাও দেয় তারা। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পিছু হটে হেফাজত কর্মীরা।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…