সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ব্যবসা-বাণিজ্য

ঢাকা-চট্টগ্রামে চালু হলো ‘মেট্রো সিএনজি অ্যাপ’

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রাইভেটকার ও মোটরসাইকেলের পর এবার রাজধানী ঢাকা ও  চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো রাইড শেয়ার 'মেট্রো সিএনজি অ্যাপ'।

শনিবার এক সংবাদ সম্মেলনে রাইড শেয়ার চালুর এ ঘোষণা দেয়া হয়। এ সময় জানানো হয়, এ অ্যাপস চালুর ফলে অটো রিকশার চালক ও যাত্রী উভয়েই উপকৃত হবেন। যানজটের কারণে আগে চালকরা গড়ে মাত্র ৬/৭টি ট্রিপ দিতে পারলেও এখন অ্যাপস ব্যবহারের ফলে তা বেড়ে দ্বিগুন হবে। ফলে তাদের আয় বাড়বে।

অপরদিকে এ ব্যবস্থায় যাত্রীরা খুব সহজেই সিএনজি চালিত অটো রিকশা চালককে খুঁজে পাবেন। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রামে এই অ্যাপের সাহায্যে মোট ২শ’ অটোরিকশা চলাচল করবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেট্রো ট্রান্সপোর্ট সলিউশন লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মিয়া মো. মঈন উদ্দীন। এ ছাড়া বক্তব্য রাখেন মেট্রো সিএনজির চেয়ারম্যান ও সিইও খোন্দকার আবু জাফর, ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান, সিএনজি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ব্যারিস্টার শাহরিয়ার রাকিব খান ও মিডিয়া উপদেষ্টা কামাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাপভিত্তিক এই অটোরিকশার ভাড়া প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১২টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ২ টাকা। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অ্যাপটি রেজিস্ট্রেশন করা যাবে। এই অ্যাপে যাত্রী ও চালকের নিরাপত্তার জন্য জরুরি এসওএস বাটন রয়েছে। বিপদের আশঙ্কা করা মাত্র ৯৯৯-এ কল করতে পারবেন। চালকরা ডিমান্ড স্পট বাটনের মাধ্যমে কোন এলাকায় সবচেয়ে বেশি যাত্রী আছে তা দেখতে পারবেন।

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্য

সংশোধিত কর নীতি নিয়ে তামাক খাতের শীর্ষ নেতাদের গভীর উদ্বেগ প্রকাশ

সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানী…

ব্যবসা-বাণিজ্য

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ হবে ৩০ টাকা

এক ব‌্যাং‌কের কার্ড দি‌য়ে অন‌্য ব‌্যাং‌কের এটিএম বুথ টাকা উত্তোলন কর‌লে স‌র্বোচ্চ ৩০ টাকা চার্জ গুণতে হ‌বে। যা এতো‌দিন ছিল ১৫ টাকা। ত‌বে প্রথম ৫টি লেনদেনের ক…

জাতীয়

তিন দুর্বল ব্যাংক পেল আরও ২৬৫ কোটি টাকা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম তারল্য ঘাটটি মেটাতে আরও তিন দুর্বল ব্যাংককে ২৬৫ কোটি টাকার সহায়তা দিয়েছে সবল ৪ ব্যাংক। তারল্য সাপোর্ট দেওয়া ব্যাংকের মধ্…