সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল-ঢাকা ট্রেন সার্ভিস

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু (পূর্ব) ট্রেন যোগাযোগ। ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে এই ট্রেন চলাচলের ফলে সকাল ৬ টায় টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ঢাকা এসে অফিস ধরা যাবে।

রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে বৃহস্পতিবার এ রেলপথ দিয়ে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে একজোড়া ট্রেন চলাচল করবে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে ও বঙ্গবন্ধু সেতু (পূর্বে) পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে এবং সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮ টা ৫০ মিনিটে।

কমলাপুর স্টেশন থেকে উদ্বোধনের মাধ্যমে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ ট্রেন চলাচল শুরু হওয়ায় টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ নিয়ে চলাচল করবে। পূর্বে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করতো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…