সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

প্রকাশ্যে বৃদ্ধ রিকশাওলাকে তরুনীর জুতা পেটানোর ভিডিও ভাইরাল !

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও আইডিতে তুমুল সমালোচনার সৃষ্টি করেছে একটি ভিডিও।   আলোচনার বিষয়বস্ত এক বৃদ্ধ রিকশা চালক ও তরুণীর ভিডিও। ভিডিওটিতে দেখা যায় একটা রিকশা থেকে নেমেই বৃদ্ধ রিকশা চালককে চড় থাপ্পর এবং লাথি দিতে থাকেন বোরখা পরিহিতা এক তরুণী যাত্রী। বৃদ্ধ রিকশা চালক শুধু বলতে বলতে থাকেন, ‘এই মাতারির ব্যবহার দেখেন, এই মাতারির ব্যবহার দেখেন’ এক পর্যায়ে তরুণীটি তার পায়ের জুতা দিয়ে আঘাত করতে থাকে রিকশা চালকটিকে। আর বলতে থাকে, ‘তুই আমারে চিনস’।

ঘটনার এক পর্যায়ে দেখা যায় একজন পথচারি দৌড়ে এসে বৃদ্ধ রিকশা চালককে বাঁচান ঐ ক্ষেপাটে তরুণীর হাত থেকে।  ঘটনাটি  নিয়ে তরুণীর এই কর্মকাণ্ডের বেশ সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। শরীফ প্রধান নামের একজনের আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হলে পাঠক নানা সমালোচনা ও প্রতিবাদে মেতে উঠতে দেখা যায় অনেককেই। পাঠক আপনিও দেখে নিতে পারেন সেই আলোচিত ভিডিওটি।

ভিডিওটির স্থান কাল পাত্র জানা নেই কারোই । আপনাদের কারো এই সম্পর্কে জানা থাকলে তথ্য দিতে পারেন মন্তব্যের ঘরে।

ভিডিও লিংক (Sharif Prodhan এর ফেসবুক পেজ থেকে)


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…