সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তিস্তার প্রাণ ফিরিয়ে আনতে খনন কাজের উদ্বোধন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত প্রায় তিস্তার খনন কাজ শুরু হয়েছে। শনিবার উপজেলার কাদেরের মোড় থেকে খনন কাজ শুরু হয়।

তিস্তা খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে তিস্তার ২০ কিলোমিটার খনন করা হবে। বাকী ৪ কিলোমিটার ভারতের সীমান্ত ঘেঁষা হওয়ায় তা খননে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয় নি।

টাঙ্গাইলের ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যান জেভির তত্ত্বাবধানে নদীটির ২০ মিটার প্রশস্ত এবং ৬ ফিট গভীর খনন করা হবে। খনন সম্পন্ন হওয়ার পর নদীর পাড় সংরক্ষণে ব্যবস্থা নেয়া হবে। রোপণ করা হবে ৩ হাজার গাছের চারা।

এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…