সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
খেলা

টাইগারদের তৃতীয় ও শেষ ওয়ানডের দল ঘোষণা, দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
বাংলাদেশ-ইংল্যান্ডের চলমান সিরিজে গতকাল মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফি বাহিনীর দুর্দান্ত জয়ে সিরিজে সমতায় ফিরেছে। মাশরাফি-তাসকিন-নাসির-সাকিবদের দুর্দান্ত বোলিং-এ ৫ ওভার বাকী থাকতেই ইংল্যান্ডকে ২০৪ রানে অলআউট করে টাইগাররা তুলে নেয় ৩৪ রানের জয়।
ফলে সিরিজ জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনও পথ নেই-এমন সমীকরণ সামনে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তুলে নেয় ৩৪ রানের জয়। এই ম্যাচে অনেক দিন পর একাদশে সুযোগ পাওয়া নাসির হোসেনও জবাব দিয়েছেন নির্বাচকদের আস্থার।

গতকাল সোমবার ঘোষণা করা হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশ। সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য ঘোষিত দলে মোশারফ রুবেলের পরিবর্তে নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…