সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে আলপনা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ি বাসামোর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আলপনা বাসামোর এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

জানা যায়, আলপনা তার ছোট ভাইকে নিয়ে পুকুর পাড়ে খেলার সময় ছোট ভাই পানিতে পড়ে গেলে তাকে উপরে তুলতে যায়। ছোট ভাইকে উপরে তুললেও সে নিজে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহিরুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…