সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেঁতুলিয়ায় পিস্তলসহ ১ নারী আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পিস্তলসহ এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার উপজেলার প্রেমচরনজোত এলাকা থেকে পিস্তলসহ ঝরনা নামে এক নারীকে আটক করা হয়। ঝরনা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুজিমুদ্দিন লিটনের স্ত্রী।

পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেয়া তথ্যে জানা যায়, জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নান এর নের্তৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম পঞ্চগড় তেঁতুলিয়া থানার প্রেমচরনজোত এলাকার মৃত মোখলেসুর রহমানের পুত্র মো: নুজিমুদ্দিন লিটনের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযানে একটি সচল আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার ও জব্দ করে।

পলাতক নুজিমুদ্দিন লিটনের স্ত্রী ঝরনা বানু (২৭) অভিযান চলাকালে পিস্তলটি নিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক হয়। এই সময় তাকে তল্লাশী করে অবৈধ পিস্তলটি উদ্ধার করা হয়। সে জানায় তার স্বামী এই পিস্তল ব্যবহার করে চোরাচালান ও মাদকব্যবসাসহ সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে।

পলাতক মাদকব্যবসায়ী নুজিমুদ্দিন লিটন ও তার স্ত্রী ঝরনা বানুর নামে ইন্সপেক্টর আব্দুল মান্নান তেঁতুলিয়া মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…