সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেঁতুলিয়া আ'লীগে নতুন নেতৃত্বের খোঁজে এগিয়ে মাসুদ করীম

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দীর্ঘ একযুগ পর আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ তেঁতুলিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে চলছে নানান প্রস্তুতি ইতিমধ্যে উপজেলায় ৭টি ইউনিয়ন ও ৬৩ টি ওয়ার্ডের সম্মেলন শেষ হলেও অপেক্ষায় রয়েছে শুধু উপজেলা সম্মেলন। সম্মেলন ঘিরে চলছে চায়ের চুমুকে রাজনীতির আড্ডা।

এদিকেআ'লীগের ত্রি বার্ষিক সম্মেলন ঘিরে ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীরা কর্মী ও সমর্থকদের কাছে ছুটে যাচ্ছেন। এদিকে সম্মেলনে প্রার্থী হতে অনেকেই নাম প্রকাশ না করলেও তেঁতুলিয়া আ'লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের টানা দুইবারের সাবেক সভাপতি মাসুদ করিম সিদ্দিকীর নাম।

জানা যায়,সাবেক এ ছাত্রনেতা ১৯৯৮-২০১২ সাল পর্যন্ত টানা দুইবার সফল ভাবে দায়িত্ব পালন করেন । বিশেষ করে ওয়ান ইলেভেনে বিশেষ ভূমিকা পালন করেন সাবেক এ ছাত্রনেতা। যখন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে। ঠিক সেই দুঃসময়ে সাবেক এই ছাত্রলীগ নেতা তেঁতুলিয়া হতেই বঙ্গবন্ধুকন্যার মুক্তির দাবিতে প্রতিবাদের ঝড় তুলে ব্যাপক ভূমিকা রাখেন।

দুইবারের দায়িত্ব পালন করা সেই মাসুদ করিম সিদ্দিকী এবার তেঁতুলিয়া উপজেলা আ'লীগে ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী। একজন আদর্শ, নীতিবান, পরোপকারী,আধুনিক প্রযুক্তি যুগে দায়িত্বশীল তরুণ হিসেবে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্ব স্থানে মাসুদ করিম সিদ্দিকীকে দেখতে চাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে রয়েছে সর্বগ্রহণযোগ্যতার তারুণ্য নির্ভর নেতৃত্বের সমর্থন। দলের অধিকাংশই নেতাকর্মীরা চাচ্ছেন তেঁতুলিয়া উপজেলায় এই মুহুর্তে সৎ,নিষ্ঠাবান,দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। শিক্ষিত তরুণরাও চাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে মাসুদ করিম সিদ্দিকী যোগ্য। অতীতের সকল রেকর্ড হিসেবে ক্লিন ইমেজ নেতৃত্ব তার মধ্যেই রয়েছে।দল আর সাধারণ মানুষের পাশে থাকতে ত্যাগ করতে হয়েছে স্বপ্নের আমেরিকার জীবন যাপন। যেখানে থাকতে পারতেন পরম আরাম-আয়েশের জীবনে। কিন্তু দলের প্রতি নিবির ভালোবাসা আর আওয়ামীলীগের ধারক বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির তরুণদের প্রতি আস্থার হাল ধরতে চান দেশের অন্যান্য দেশ ও দল প্রেমিক তরুণদের মতোই।

আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন।এই সম্মেলনের মধ্য দিয়ে তৈরি হবে আগামী তিন বছরের জন্য নতুন নেতৃত্বের এক কমিটি। এ সম্মেলন ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে নানান গুঞ্জন। কে হবে দলটির গুরুত্ব পদে সভাপতি ও সাধারণ সম্পাদক। গুঞ্জনেই সর্বাধিক আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক এই ছাত্রনেতা মাসুদ করিম সিদ্দিকী। গেল স্থানীয় সরকারের উপজেলা চেয়াম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিলে নেতাকর্মীদের মধ্যে আশা সঞ্চার তৈরি করেছিলেন। এবার তিনি সেই আশার ফুল ফোটাতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হচ্ছেন।

মাসুদ করিম সিদ্দিকী বলেন, তারুণ্যর শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চাই। আসন্ন সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলনের মাধ্যমে ভোটাররা আগামী পাঁচ বছরের জন্য তৈরি করবেন একটি গঠনমূলক ও সমৃদ্ধ নেতৃত্ব। যে নেতৃত্ব আগামী পাঁচ বছর দলসহ সকল ভালো কিছু করবে। উপজেলার উন্নয়নে ভূমিকা রাখবে। সে হিসেবে দলের শুভাকাংখিদের ইচ্ছায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী হচ্ছে। আশা করছি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে অতীতের ক্লিন ইমেজের মতোই এখানকার জনমানুষের সেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…