সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারি সমিতির (বাকাশিঅকস) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে ১২টা পর্যন্ত। মোট ১১টি পদের মধ্যে সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও অর্থ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্ডিতা করে। সাংগঠনিক সম্পাদকসহ বাকি ৮টি পদে অন্যরা বিনাপ্রতিদ্বন্ডিতায় নির্বাচিত হয়েছে। চেয়ার প্রতিকে ২২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো.মোস্তাফিজুর রহমান, তার নিকটতম প্রতিদ্বন্ডি ছাতী প্রতিকে শরাফত আলী পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বই প্রতিকে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.জহিরুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্ডি সাইকেল মো.লাল মিয়া পেয়েছেন ১২ভোট ও অর্থ সম্পাদক পদে মোরগ প্রতিকে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো.আলমগীর কবির, তার নিকটতম প্রতিদ্বন্ডি সাব্বির আহমেদ পেয়েছন ২০ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ৪৫জন, ভোট দিয়েছেন ৪৩জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন ওয়ার্কসপ সুপার আবদুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার মো.মোখলেছুর রহমান বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এবং নির্বাচন শতভাগ সুষ্ঠ হয়েছে বলে জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…