নীলফামারীতে দিনব্যাপী ভ্যাট মেলা

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীর কাস্টমস এক্সাইজ অফিস চত্বরে দিনব্যাপী ভ্যাট মেলা শুরু হয়েছে। কাস্টমস এক্সাইজ বিভাগের উদ্যোগে বুধবার (১৭ মে) সকাল ১০টায় মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এ মেলার উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, বছরে ৩০ লাখ টাকার মধ্যে লেনদেন করেন এমন ব্যবসায়ীরা ভ্যাটের আওতায় থাকছেন না। তবে ৮০ লাখ টাকার মধ্যে তিন শতাংশ হারে এবং উর্ধ্বে লেনদেনকারী ব্যবসায়ীদের ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। আগামী ১ জুলাই থেকে অনলাইন পদ্ধতিতে বিনা খরচায় অনলাইনে ভ্যাট নিবন্ধনসহ রিটার্ন জমার সুবিধা পাবেন ভ্যাট দাতারা। ভোক্তা এবং ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর ভ্যাট আইন প্রণয়ন না করতে ব্যবসায়ী নেতারা আহ্বান জানান।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



