সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুরের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ সারাদেশের সড়ক ও রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে।

জানা যায়, বন্যার পানিতে দিনাজপুরের বিভিন্ন স্থানে রেললাইন ডুবে গেছে। এজন্য রোববার থেকে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

একই অবস্থা সড়ক পথেও। বন্যার কারণে দিনাজপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকাসহ সারাদেশ থেকে কোনো যানবাহন দিনাজপুরে প্রবেশ করেনি এবং কোনো গাড়ি ছেড়ে যায়নি।

এদিকে দিনাজপুরে বন্যার পানিতে তলিয়ে গেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। অফিসে পানি ঢুকে ভিজে গেছে জেএসসি পরীক্ষার খাতা।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানিয়েছেন, দিনাজপুরে বন্যায় ৪ উপজেলায় ৮ শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। জরুরি মুহূর্তে জেলার ৬৬টি আশ্রয় কেন্দ্র ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে সেনাবাহিনী বিজিবি সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…