সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুর জেলা পরিষদের বাজেট অধিবেশন পেশ

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ৩০ আগষ্ট বুধবার দিনাজপুর জেলা পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট অধিবেশন জেলা পরিষদ মিলনায়তনে  উদ্বোধন করা হয়। দিনাজপুর জেলা পরিষদের উপদেষ্টা ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছেন, টীম ওয়ার্ক ভাবে কাজ করলে দিনাজপুর জেলার অনেক উন্নয়ন করা সম্ভব। আমাদের কর্মের মধ্য দিয়ে জনগনের কাছে বেঁচে থাকতে হবে। এজন্যই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে জনগনের পাশে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। এদেশ মাটি ও মানুষের জন্য নিবেদিত প্রাণ নেত্রী শেখ হাসিনাই পারে আগামী দিনে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর হাতকে শক্তিশালী করার কাজ করতে হবে। সম্প্রতি চলে যাওয়া বন্যায় এখন পানি কমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন ক্ষত দেখা দিয়েছে। মানুষের অবর্ননীয় দূর্ভোগ আমরা প্রত্যক্ষ করছি। এই বন্যায় আপনারা-আমরা সকলে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, ঠিক সেভাবেই সব সময় মানুষের কল্যানেই কাজ করতে হবে। বাজেট অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের উপদেষ্টা ও দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীলগোপাল, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, উপসহকারী প্রকৌশলী মোঃ জাকিউল আলম, মোঃ মানিক মিয়াসহ অন্যান্য কর্মকর্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ মাসুদ রানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ শফিকুর রহমান নেতা, প্যানেল চেয়ারম্যান-২ এ্যাডঃ মোঃ রবিউল ইসলাম রবি, প্যানেল চেয়ারম্যান-৩ মোছাঃ লতিফা বেগম, সদস্য মোঃ নূরে আলম খন্দকার, মোঃ আকবর আলী, এ্যাডঃ মোঃ রবিউল ইসলাম, মোঃ ফয়সল হাবিব সুমন, মোস্তফা হোসেন আলম, মোঃ নুর ইসলাম, মোঃ শরিফুল ইসলাম প্রধান, মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার, মোঃ নুরুজ্জামান মন্ডলনুরু, মোঃ একরামুল হক, মোঃ শাহজাহান আলী মন্ডল, মোঃ কামরুজ্জামান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য সুফিয়া নাহার, মীরা মাহবুব, মোছাঃ তাজমেরি সেলিনাআক্তার, মোছাঃ রেবেকা সুলতানা প্রমূখ।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…