সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে শিক্ষা মন্ত্রনালয়ের কৈফিয়ত তলব

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষ্ণমঙ্গল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহমুদ হাসানকে কেন অপসারন করা হবে না তার জবাব চেয়ে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানকে কৈফিয়ত তলব করেছে শিক্ষা মন্ত্রনালয়।
জানা গেছে, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সালমা জাহান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শাখা/১১(মাধ্যমিক-২) স্বারক্ষ নং ৩৭/০০/০০০০/০৭২/৩৯/০৬/১৬/৫২৩ তারিখ ১৯/০৬/২০১৭ ইং উক্ত কলেজে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ প্রমানিত হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হাসানকে স্বীকৃতি প্রাপ্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক চাকুরী বিধিমালা ১৯৭৮’র ১১(ডি)ধারা অনুযায়ী কেন চাকুরী থেকে অপসারন করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে জবাব চেয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে কৈফিয়ত দিতে বলা হয়েছে। জানা যায়, ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদ হাসানের বিরুদ্ধে নিয়ম বর্হিভুত ২ শাখা শিক্ষকের এমপি ও বন্ধ সহ ব্যাপক অনিময় ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের সভাপতি প্রকৌশলী শামসুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে কোন চিঠি পাননি। পরে কৃষ্ণ মঙ্গল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জিজ্ঞাসা করলে তিনি চিঠি প্রাপ্যতার কথা স্বীকার করে বলেন, আমি আমার কিছু স্টাফের প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের শিকার।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…