সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দি-ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির বার্ষিক সাধারণ সভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দি-ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড এর ৭৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিরার সকাল ১১টায় টাঙ্গাইলের ধনবাড়ীতে সোসাইটির নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী সভাটি অনুষ্ঠিত হয়।
দি-ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি’র বারবার নির্বাচিত সফল সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ শাহরিয়ার আলম শিবলু, সাবেক সভাপতি ও হাদিরা ইউ.সি.এম.পি.এস লিঃ এর বর্তমান সভাপতি আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, সদস্য তারেকুল ইসলাম বকল, মো. শাহজাহান, জুয়েল রানা ও সুরুজ্জামান। ইউ.সি.এম.পি.এস লিঃ এর প্রতিনিধিদের মধ্যে ছিলেন মুশুদ্দির খন্দকার মোখলেছুর রহমান, পাইস্কার জহুরুল আলম পলাশ, বীরতারার নুরুজ্জামান, আলোকদিয়ার মনিরুজ্জামান, ধোপাকান্দির নুরুল ইসলাম, হেমনগরের গোলাম মোস্তফা, গোপালপুরের শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, গোবিন্দাসীর আব্দুছ ছাত্তার, শিয়ালকোলের হাসান ছারোয়ার লাভলু, গোলাবাড়ীর হাবিবুজ্জামান, ফলদার মোন্নাফ আলী ও নিকরাইলের খন্দকার সবুজ প্রমূখ। এ ছাড়াও মীর মো. আশরাফ হোসেন এবং গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দি-ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিঃ ১৯২৩ সালে স্থাপিত হয়েছে। যার রেজিঃ নং ২৫০। অদ্যকাল পর্যন্ত এর সাংগঠনিক ও দাপ্তরিক সকল কাজ দেশ ও সামাজিক উন্নয়নমূলক কাজে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…