সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

অপারেশন থিয়েটারে দুই চিকিৎসকের হাতাহাতি!

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) দুই চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে! এতে হাসপাতালের রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের অর্থপেডিক বিভাগের কনসালটেন্ট এ আল মামুন ওটিতে তার রোগীর অপারেশন করতে যান। এ সময় সার্জারি বিভাগের এক রোগীকে আগে সেলাই দিতে চাপ প্রয়োগ করেন মেডিকেল অফিসার আবু ইমরান। এনিয়ে দুই চিকিৎসকের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই জনই উত্তেজিত হয়ে একে অপরকে কিল ঘুষি মারতে থাকেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যরা এসে বিষয়টি মিমাংসা করে দেন।

এ বিষয়ে ডা. এ আল মামুন জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মেডিকেল অফিসার। আর ডা. আবু ইমরান হাতাহাতির ঘটনার কথা স্বীকার করে বলেন, 'বিষয়টি মিমাংসা হয়ে গেছে।'

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো বলেন, 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই চিকিৎসকের মধ্যে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে তারা দুঃখ প্রকাশ করলে বিষয়টি মিমাংসা হয়ে যায়।'

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…