সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পাবনার ডিবি পুলিশ। আটককৃতরা হলো, পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রপন আলী।

আসামী নিহাদ দশম শ্রেণীর ছাত্র এবং রপন একাদশ শ্রেণীর ছাত্র। তারা পরষ্পর বন্ধু এবং প্রতারণা সিন্ডিকেটের সদস্য। গত ১ মাস আগে থেকে তারা প্রতারণার মাধ্যমে সিম কার্ড ব্যবহার করে ফেসবুক ও বিকাশ একাউন্ট তৈরি করে ব্লাক টাইগার নামের টাইম লাইনে তারা ভুয়া ফেসবুকের মাধ্যমে এসএসসি পরিক্ষার প্রশ্ন পত্র পেয়েছে বলে পোষ্ট করে। পরিক্ষার্থীরা পোষ্ট দেখে তাদের সাথে যোগাযোগ করলে তারা প্রশ্নপত্র দেওয়া কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি দল গেল রাত ২ টার দিকে ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আটককৃতরা পরস্পর বন্ধু ও প্রতারনা সিন্ডিকেটের সদস্য।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…