সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

দুদিনেই ঢিলের আঘাতে চুরমার বনলতা এক্সপ্রেস!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অদ্ভুত কিছু মানুষ বাস করে এদেশে। দেশের সম্পদের ক্ষতি করে তারা পাশবিক আনন্দ পায়। দুদিন হয়নি যাত্রা শুরু করেছে ঢাকা-রাজশাহী রুটে প্রথম বিরতিহীন ট্রেন 'বনলতা এক্সপ্রেস'। গত পরশু উদ্বোধনের পর আজ শনিবার ছিল ট্রেনটির প্রথম যাত্রা। শুরু থেকেই ঝকঝকে নতুন এই ট্রেনটিতে ঢিল ছোড়ার উৎসবে মেতে উঠেছে এক শ্রেণীর মানুষ। তাদের ঢিলের আঘাতে চুরমার হয়ে গেছে বনলতার ডিজিটাল ডিসপ্লে বোর্ড। চিড় ধরেছে জানালার কাঁচে।

ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন সব সুবিধাযুক্ত ট্রেনের কোচগুলো কিছুদিন আগেই দেশে এসেছে। ব্রডগেজ কোচগুলোর বাইরে এবং ভেতরে আছে ডিজিটাল নেমপ্লেট। রেলওয়ের গ্রুপে আজ পোস্ট করা কিছু ছবিতে দেখা যায়, চলতি পথে ঢিলের আঘাতে সেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে। শুধু বনলতা নয়; ঢিলের আঘাতে গত কয়েক বছরে আমদানি করা নতুন কোচগুলোর অবস্থাও শোচনীয় হয়ে উঠেছে।

চলন্ত ট্রেনে ঢিল ছোড়া মারাত্মক অপরাধ। আশ্চর্য হলেও সত্য যে, বছরের পর বছর প্রতিদিন দেশের বিভিন্ন ট্রেনে এই ঢিল ছোড়ার ঘটনা ঘটছে। এসি বগির যাত্রীরা ঢিলের আঘাত থেকে বেঁচে গেলেও ননএসির যাত্রীরা প্রতিদিন আহত হচ্ছেন। যাদের মধ্যে শিশুও রয়েছে। এ সমস্যার সমাধানে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। এটা রোধ করতে মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করাও জরুরি।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…