সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

দেবীগঞ্জে ইয়াবাসহ আটক ২

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন দেবিগঞ্জ সদরের কলেজপাড়া এলাকার আবুল কালামের ছেলে রিপন ইসলাম (২১) ও একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে পিপাস ইসলাম (১৮)।

পুলিশের দেয়া তথ্যমতে, আজ (১১ জুলাই) দুপুর ২ টা ৪৫ এ গোপন সূত্রের ভিত্তিতে দেবিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাইদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল দেবীগন্জ থেকে সোনাহারগামী সড়কে রিপন ও পিপাসকে ১২ পিস ইয়াবাসহ আটক করেন।

আটক রিপন ও পিপাস এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) এর ৯ (ক) ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

দেবিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) রবিউল হাসান সরকার মাদক ব্যবসায়ীদের আটক ও তাদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…