সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে প্রশাসনের তত্ত্বাবধানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (১০.০৩.২০১৮) সকাল ১১ টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দেবীগঞ্জ উপজেলা পোস্ট অফিস মোড় থেকে শুরু করে ঢাকা কোচ স্ট্যান্ড পর্যন্ত এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল।

জানা গেছে, গত ০৬ মার্চ - ০৯ মার্চ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ ভাবে গড়ে তোলা দোকান মালিকদের নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য বলা হয়। কিন্তু এতেও দোকান মালিকরা কর্ণপাত না করায় আজ শনিবার জেলা প্রশাসন ক্রেন দিয়ে এসব স্থাপনা গুড়িয়ে দেয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, দেবীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…