সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে গাঁজাসহ শিক্ষক আটক

সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে গাঁজাসহ হাতেনাতে শাহিনুর ইসলাম শাহীন নামে এক শিক্ষককে আটক করেছেন এলাকাবাসী।

উপজেলার টোকরাভাষা বাজারে গাঁজাসহ শাহিনুর ইসলাম শাহীনকে আটক করা হয়।

আটক শাহীন বড় শশি ইউনিয়নের বালাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক। সে বোদা উপজেলার বোয়ালমারী গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোটর সাইকেল যোগে স্কুলে যাওয়ার সময় টোকরাভাষা বাজারে হঠাৎ মোটর সাইকেল সহ মাটিতে পড়ে যায় ওই শিক্ষক। এসময় তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা এগিয়ে এলে মোটর সাইকেলে থাকা ব্যাগ থেকে কয়েকশ গ্রাম গাঁজা পড়ে যেতে দেখেন তারা। এতে উদ্ধারকারীদের সন্দেহ হলে মোটর সাইকেলে তল্লাশী চালানোর পর সিটের নিচ থেকে আরও কয়েকশ গ্রাম গাঁজা খুুঁজে পান তারা। এসময় ওই শিক্ষককে আটক করেন স্থানীয়রা দেবীগঞ্জ থানায় খবর দিলে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়।

স্থানীয়রা জানায় অনেকদিন থেকেই ওই শিক্ষক মাদকদ্রব্য গ্রহণ ও ব্যবসার সাথে জড়িত। নাম গোপন রাখার শর্তে বালাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থী জানান, স্থানীয়রা মাদক সেবন থেকে সরে আসার জন্য অনেকবার তাকে সতর্ক করেছে। কিন্তু তিনি তা না শুনে আরও বেশি করে সেবন করতেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন টোকরা ভাষা এলাকায় ঐ শিক্ষককে মাদক সহ জনগণ আটক করেন। পরে আমাদেরকে খবর দিলে তাঁকে আটক করে থানা হাজতে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…