সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে তিস্তায় নিখোঁজ হওয়া ২ শিশুর মরদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে তিস্তা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর স্থানীয়দের সহয়তায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা।

জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী চিলাহাটিপাড়া এলাকার তিস্তা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু হলেন চিলাহাটি পাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ (৯) এবং নিহত অপর শিশু একই এলাকার আলিউল ইসলামের ছেলে শাওন (৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আব্দুল্লাহ ও শাওন খেলার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেলে তারা দুজন বাড়িতে না ফিরলে উভয়ের পরিবার তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পার্শ্ববর্তী তিস্তা নদীর পাড়ে তাদের কাপড় দেখতে পায়।

স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুকে না পেয়ে ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ ৭ ঘণ্টা খোঁজাখুজির পর রাত সোয়া ১২টায় আব্দুল্লাহ ও শাওনের মৃতদেহ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…