সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে তিস্তা নদীতে সেতু নির্মাণকাজের ভিত্তি প্রস্তর উম্মোচন

 

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের আওতাধীন রামগঞ্জ বিলাসীতে তিস্তা নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উম্মোচিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উম্মোচন করেন পঞ্চগড়-২ আসনের সাংসদ এডভোকেট নুরুল ইসলাম সুজন।

এর পর টেপ্রীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শাহাজাহানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ নুরুল ইসলাম সুজন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরুজ্জামান, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগর সহ-সভাপতি গোলাম রহমান সরকার প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ৫০ মিটার দীর্ঘ ও ১২ মিটার প্রস্থ এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন কোটি টাকা।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…