সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে নৌকার প্রার্থী সুজনের জন সমাবেশ জন সমুদ্রে রূপান্তর

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দেবীগঞ্জে ঐতিহাসিক দেবদারু তলায় পঞ্চগড় ২ আসনে (দেবীগঞ্জ-বোদা) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের নির্বাচনী জন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টায় শুরু হওয়া জন সভায় নৌকার সমর্থনে উপজেলার দশটি ইউনিয়ন থেকে সমর্থকরা মিছিল নিয়ে জন সভায় দলে দলে যোগ দিতে থাকেন। দেড় ঘণ্টার ব্যবধানে জন সমাবেশ জন সমুদ্রে রূপান্তরিত হয়।
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ। জন সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন পঞ্চগড় ২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে পঞ্চগড় ২ আসনটি উপহার দিতে উপস্থিত জনতাকে নৌকা প্রতীকে ভোট দিতে আহবান জনান।

উল্লেখ্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ২০০৮ ও ২০১৩ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে পর পর দুই বার সাংসদ নির্বাচিত হোন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…