সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। দেবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শংকর সাহার দোকানের সামনে থেকে বস্তুটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদরের সাহা মার্কেটে এই ঘটনা ঘটে।

শংকর সাহা জানান, দুপুরে আমার পূর্ব পরিচিত একজন অটোরিকশা চালকের মাধ্যমে আমার নাম ও দোকানে ঠিকানা সংযুক্ত একটি প্যাকেট আমার দোকানে পাঠানো হয়। তবে প্যাকেটটি আমি নিজে খুলে দেখি নি। পরে দোকানের কর্মচারী প্যাকেটটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখে আমাকে অবগত করে। তাৎক্ষণিক আমি বিষয়টি দেবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তারা এসে বস্তুটি থানায় নিয়ে যায়।

তিনি আরো জানান, ইতিপূর্বে কেউ তাকে কোনো রকম হুমকি প্রদান করেনি। তাই এই ব্যাপারে কাউকে সন্দেহ করতে পারছেন না। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় অভিযোগ করেননি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, আমরা এখনও নিশ্চিত নই বস্তুটি বোমা কিনা। সংবাদ পেয়ে আমরা বস্তুটি উদ্ধার করে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে থানায় নিয়ে আসি। বিষয়টি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় পরীক্ষার শেষে নিশ্চিত হওয়া যাবে বস্তুটি বোমা কিনা। এখন পর্যন্ত ভুক্তভোগী অভিযোগ না করলেও বস্তুটি কে প্রেরণ করেছে তা জানতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

নওগাঁর রানীনগরে সোলার ল্যাম্পে আলোকিত হচ্ছে রাস্তাঘাট

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবস্থা নেই এমন এলাকাগুলো আ…

বিভাগীয় খবর

আটোয়ারীতে অপহরণের ৫ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেফতার-২

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকা থেকে ফাহিদ হাসান সিফাত (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ…

বিভাগীয় খবর

পঞ্চগড়ে পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার গাড়ী ভাঙচুর

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পঞ্চগড় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া, ভোট গ্রহণ স্থগিত এবং নির…