সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবসে বাংলার মেহনতী মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও এ স্লোগানে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় দেবীগঞ্জের বিভিন্ন স্থান থেকে মটর শ্রমিক, পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, অটো বাইক শ্রমিক, ট্রাক্টর শ্রমিকরা র্যালী নিয়ে দেবীগঞ্জ ঐতিহাসিক দেবদারু তলায় আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং: রাজ-২৬৪) দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আ.স.ম নূরে আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের মাননীয় সাংসদ এ্যাড. নুরুল ইসলাম সুজন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ মহান মে দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। সকল শ্রমিকদের মধ্যে তিনি ঐক্য গড়ে তোলার ব্যাপারে উৎসাহিত করেন। আলোচনা সভায় উপস্থিত সুধী জনদের মধ্য থেকে দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আ.স.ম নুরুজ্জামান মাননীয় সাংসদের নিকট দেবীগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থাপনের দাবি জানালে সাংসদ বাস টার্মিনাল স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম নুরুজ্জামান, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…