সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জে রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর পূর্ব তীর সংলগ্ন রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্ধোধন করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাকিরুল ইসলাম সুইডেনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিক এস.বি সাত্তার। অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি নারগিস , বিদ্যালয়ের জমি দাতা আব্দে মোক্তাদির, মাধ্যমকি শক্ষিা কর্মকর্তা মোঃ সলমিুল্লাহ, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার প্রমুখ বক্তব্য দেন।

৬০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন। ভবন উদ্বোধন ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…