সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সড়ক দুর্ঘটনার কবলে

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মন।

আজ শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা- পঞ্চগড় মহাসড়কের জেলখানা মোড় নামকস্থানে বিআরটিসি বাসের সাথে নির্বাহী কর্মকর্তাকে বহনকারী সরকারি গাড়িটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই চালক বিআরটিসি বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে নির্বাহী কর্মকর্তাকে বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নির্বাহী কর্মকর্তা ও গাড়ির চালক এতে গুরুতর আহত হন।

দুর্ঘটনার ব্যাপারে জানতে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভিন এর সাথে কথা হলে তিনি জানান, খবর পাওয়ার পরই বীরগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কর্মরত চিকিৎসক নির্বাহী কর্মকর্তা ও তাঁর গাড়ি চালককে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের মুঠোফোনে কল করলে তিনি ফোন রিসিভ না করায় সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা সম্ভব হয় নি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…