সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেবীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নোমানকে সাময়িক বহিষ্কার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিতানুর আলম নোমানকে দলীয় ভাবমূর্তি ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় দলীয় প্যাডে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম এমু ও সা. সম্পাদক দিপংকর রায় মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যম কর্মীদের নিকট পৌঁছে। সেখানে নোমানের বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সা. সম্পাদক দিপংকরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, নোমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সাজা হওয়ায় উপজেলা ছাত্রলীগের সর্ব সম্মতিক্রমে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় দলের কোন নেতা কর্মী মাদক ব্যবসা জড়িত থাকলে ও মাদক গ্রহণ করলে কাওকে কোন ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

প্রসঙ্গত, গত ২৩ মে নোমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুপাড়ায় তার নিজ বাসা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…