সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

দেশব্যাপি কলেজ পারফরমেন্স র‌্যাংকিং-এর ৪র্থ পুরস্কার গ্রহণ করলেন সরকারি এডওয়ার্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরমেন্স র‌্যাংকিং ২০১৬ ও ২০১৭-এর অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড ও সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৫৭টি অনার্স কলেজের মধ্যে অনুষ্ঠিত র‌্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে ৫টি সর্বসেরাসহ মোট ৮৯টি কলেজকে সেরা কলেজ হিসেবে সম্মাননা সনদ, বই ক্রয়ের জন্য পুরস্কার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথির কাছ থেকে সরকারি এডওয়ার্ড কলেজ দেশব্যাপি পারফরমেন্স র‌্যাংকিং ২০১৭ ও মডেল কলেজ প্রকল্প তালিকায় ৪র্থ (৬৫.৯৬) এবং রাজশাহী অঞ্চলে ৩য় স্থান’র এর পুরস্কার গ্রহণ করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার।

উপাচার্য ড. হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ড. মশিউর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, ট্রেজারার প্রফেসর নোমান উর রশীদ প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…