সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ঢাকা বিভাগ

ধনবাড়ীতে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকল শ্রেণির প্রতিবন্ধীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে রান ডেভেলপমেন্ট সোসাইটির তত্ত্বাবধায়নে টাঙ্গাইলের ধনবাড়ীর নওয়াব ইন্সটিটিউশনে রবিবার সকালে দ্বিতীয় দফা এ কর্র্মশালার শুভ উদ্বোধন করেন ধনবাড়ী পৌরমেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন।

রান ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, মহাসচিব ইলিয়াস রাজ, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্ আলম, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বকল, দৈনিক সমকালের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আনছার আলী ও যুগান্তরের গোপালপুর উপজেলা প্রতিনিধি মো. সেলিম হোসেন প্রমূখ।
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় শেরপুরের নালিতাবাড়ী মরহুম ইজ্জত আলী মাস্টার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, ঝিনাইগাতীর শেখ জামাল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, সিরাজগঞ্জের রায়গঞ্জ লুৎফুন্নেছা অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, সিরাজগঞ্জ সদরের হরিনা গোলজার হোসেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ও টাঙ্গাইলের কালিহাতির দুর্গাপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

ঢাকা বিভাগ

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক

বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের…