সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ধনবাড়ীতে ২৫ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ গতকাল শনিবার বিকালে ২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাজেদুল ইসলাম ওরফে আলামিন (২৪) কে আটক করেছে। সে ধনবাড়ী উপজেলার কিসামত গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার কিসামত গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে থানা হাজতে নিয়ে আসে।
পুলিশ জানায়, আটককৃত ব্যবসায়ী সাজেদুল ইসলাম ওরফে আলামিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ যাবতীয় মাদকদ্রব্য সেবন ও বিক্রয় করে আসছিল। স্থানীয় স্কুল কলেজ পড়–য়া ছাত্রসহ অনেক বখাটে যুবক তার কাছ থেকে অতি সহজে মাদক ক্রয় করতে পারত। এসব ছাত্র ও যুবকেরা উক্ত মাদ্রকদ্রব্যের টাকা জোগাড় করতে চুরি ছিনতাইসহ নানা প্রকার অপরাধে জড়িয়ে পড়ছিল।
পরে তাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…