সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে তারুণ্যের অগ্রযাত্রার উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারাদেশে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সচেতনতা ও অনুপ্রেরণামূলক মানবিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রা। বেলা ১ টায় পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশ পাবনা জেলার সমন্বয়ক ও অনলাইন পরিচালক মোছা. শাম্মী আক্তারের উদ্যোগে এবং জেলা সমন্বয়ক হোসনে আরা পারভিনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশ’র উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স, সিনিয়র সমন্বয়ক ও অনলাইন পরিচালক মো. মেহেদী হাসান ম্যাকসিম, কাউসার সরদার, জিসান হোসেন, সাঈদ হোসেন শুভ।
এছাড়াও গত শনিবার সকাল ১০ টায় পাবনা প্রেসক্লাবের সম্মুখে সংগঠনের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স এর নেতৃত্বে এবং পাবনা জেলা সমন্বয়ক ও অনলাইন পরিচালক মেহেদী হাসান ম্যাকসিমের ব্যবস্থাপনায় মানববন্ধন, পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…