সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ধলাপাড়া নৌকার জনসভা জনসমুদ্রে রূপান্তরিত

মোঃ সবুজ  সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইলের ধলাপাড়ায় নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপান্তর ৷ গত ২৩শে ডিসেম্বর (রবিবার) পুর্ব ঘাটাইলের ৭ইউনিয়নের আয়োজনে ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের মাঠে নৌকার মাঝি আলহাজ্ব আতাউর রহমান খানের নৌকার পক্ষে জনসভার আয়োজন করা হয় ৷ জনসভায় নৌকা নৌকা স্লোগানে মুখরিত হতে থাকে ধলাপাড়ার আকাশ বাতাশ ৷ পুর্ব ঘাটাইলের প্রতিটা গ্রাম পাড়া ও মহল্লা থেকে বিপুল সংখ্যক জনসমাগম ঘটে মুহুর্তেই জনসভা জনসমুদ্রে রূপ নেয় ৷

ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সোহরাবের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন নৌকার মাঝি আলহাজ্ব আতাউর রহমান খান ৷ রফিকুল ইসলাম রফিক ও বিল্লাল হোসেনের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেস্টিংস, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ রিপন, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাবেক ইউপি চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদী, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, পৌরমেয়র শহিদুজ্জামান খান, সাবেক পৌরমেয়র হাছান আলী, মাসুদুর রহমান আজাদ, শরিফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…