সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নওগাঁর নিয়ামতপুরে ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুর রাজ্জাক স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল।

 

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবদুর রাজ্জাকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এর আয়োজন করে রসুলপুর ইউপি আওয়ামী লীগ।
শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. প্রতাপ চন্দ্র মুন্ডার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মজুমদার।

রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ ওবাইদুল হক এবং প্রয়াত রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ছেলে ও মেয়েসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…