সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নওগাঁর মান্দা উপজেলায় হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলার মান্দা উপজেলায় মোটরবাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতামুলক এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে মান্দা উপজেলা সদর, প্রসাদপুর বাজার, ফেরিঘাট, কুসুম্বা ও দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ প্রচারণা চালানো হয়েছে।

এসময় হেলমেট ব্যবহারকারী মোটরবাইক চালক ও আরোহীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে গোলাপ ফুল উপহার দেয়া হয়। হেলমেটবিহীন চালক ও আরোহীকে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়েছে। এছাড়া ছোট এ বাহনে দুইজনের বেশি যাত্রী বহনের বিষয়েও মোটরবাইক চালকদের সতর্ক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল হালিম। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, মোটরবাইক চালকদের অবহেলা ও সামান্য ভুলের কারণে সড়কে প্রতিনিয়ত ঘটছে প্রাণহানীর ঘটনা। হেলমেট ব্যবহার না করায় হেড ইনজুরিতে এসব দুর্ঘটনা ক্রমেই বাড়ছে মৃত্যুর হার। চালক ও আরোহী হেলমেট ব্যবহার করলে সড়কে মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…