সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নওগাঁয় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁয় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
সভা করেছেন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ম্হবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বক্তব্য রাখেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহম্মদ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায় উপস্থিত ছিলেন।

এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, সাবেক সভাপতি কায়েস উদ্দিন ও এমদাদুল হক সুমন, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক শফিক ছোটন ও আব্দুর রউফ পাভেল, সিনিয়র সাংবাদিক এ্যাড. শেখ আনোয়ার হোসেন, ফরিদুল করিম তরফদার, বেলায়েত হোসেন, আবুবকর সিদ্দিক, এ,এস,এম রায়হান আলম, মাসুদুর রহমান রতন, মামুনুর রশিদ বাবু, আহাদ আলী, মীর মোশাররফ হোসেন জুয়েল, হারুনুর রশিদ চৌধুরী রানা প্রমুখ।

বক্তাগন নওগাঁর ইতিহাস, ঐতিহ্য, নানা সমস্যা ও তার সমাধানসহ বিভিন্ন বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন নবাগত জেলা প্রশাসকের কাছে।

জেলা প্রশাসক বিভিন্ন সসমস্যা সমাধানে সর্বাত্নক সকলের সহযোগিতা কামনা করে বলেন নওগাঁয় প্রশাসনের পক্ষ থেকে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা চলমান থাকবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…