সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নওগাঁ-১আসনে বিএনপি’র প্রার্থী বদল ডা. ছালেক চৌধুরী নতুন প্রার্থী ।

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে বিএনপি প্রার্থী
হিসাবে জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নাম ঘোষনা করার একদিন পর সিদ্ধান্ত পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরীকে চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর স্বাক্ষরীত এ সংক্রান্ত
একটি সংশেধনী আবেদন দলটির কেন্দ্রীয় কার্যলয় থেকে নওগাঁ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর প্রেরন করা হয়েছে।

জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুক্রবার রাতে নওগাঁ-১ আসনে দলীয় প্রার্থী হিসাবে নওগাঁ জেলা বিএনপির সহ-
সভাপতি মোস্তাফিজুর রহমানের নাম ঘোষনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশ করে।

কিন্তু গতকাল রোববার ভোর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে মোস্তাফিজুর
রহমানের মনোনয়ন বাতিল করে ডা. ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। ডা. ছালেক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে নিয়ামতপুরের স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেন। মনোনয়ন দেওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে অাজ নিয়ামতপুরের তিন মাথার প্লাজা হোটেলে মিষ্টি বিতরণ এবং নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…