সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
জাতীয়

নতুন সিইসি নুরুল হুদার যোগ্যতা নিয়ে আসিফ নজরুলের প্রশ্ন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, কে এম নুরুল হুদার মাঝে এমন কি যোগ্যতা ছিল যা দেখে তাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়েছে?

কে এম নুরুল হুদাকে বিএনপি প্রথমবার ক্ষমতায় এসে আস্থায় নিয়ে তাকে দুইবার ডিসি করেছে। আর দ্বিতীয়বার ক্ষমতায় এসে তাকে ওএসডি করেছে। যদি জনতার মঞ্চের সাথে তার কোনো সম্পর্ক না থাকত তাহলে বিএনপি কেন তাকে ওএসডি করতে যাবে?

বুধবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভির আজকের বাংলাদেশ অনুষ্ঠানে এই রকম মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, একটি মানুষ সারা জীবন কাজ করেছেন যুগ্ম-সচিব পর্যায়ে। তার নাম প্রস্তাব করেছেন তরিকত ফেডারেশন এবং অন্য একটি দল।

তিনি আরো বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটার কথা। এখন আমার যেটা মনে হয়, ক্ষমতাসীন দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাথে সকল দলের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে এবং এতো কিছু করা হয়েছে এই কারণে যে, প্রধান নির্বাচন কমিশনার নির্ধারণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে এই দিকে যেন জনগণের দৃষ্টি না যায়।

রাষ্ট্রপতি করেছেন কিংবা সার্চ কমিটির মাধ্যমে হয়েছে এর থেকে বড় কথা হচ্ছে সংবিধান অনুযায়ী এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন হওয়া বৈধ।

আসিফ নজরুল আরো বলেন, বাংলায় একটি কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা যে ১০টি নাম পেয়েছিলাম যেই বৃক্ষ থেকে এই ১০টি নাম এসেছিল তাদের নিয়ে আলোচনা করতেই হবে।

যে সার্চ কমিটি করা হয়েছিল সেখানে সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছাড়া অন্য কারো নিরপেক্ষ ভূমিকা সম্পর্কে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহ…