সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নদী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে টাঙ্গাইলে যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে মানববন্ধন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সদর উপজেলার চরহুগড়া যমুনা নদীর তীরে ভাঙন প্রতিরোধে সুরক্ষা বাঁধ নির্মাণের দাবি করেছে স্থানীয় এলাকাবাসী। এ দাবিতে তারা আজ সোমবার দুপুরে যমুনা নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ করে। যমুনা নদী ভাঙন প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

যমুনা নদী ভাঙন প্রতিরোধ কমিটির আহবায়ক শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ মো. আকরাম হোসাইন, শিক্ষানুরাগী আলহাজ মো. কদম আলী, হুগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজগর আলী ও মোর্শেদ আলম দুলাল, সাংবাদিক ও গীতিকার মাসুম ফেরদৌস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম মাজহাব, আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে কর্মকর্তা নজরুল আজাদ, রাসেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মোহালী গয়রা গাছা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন, স্থানীয় সিরাজুল ইসলাম, আতিকুল ইসলাম, ফজলুল হক, কামরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ডিগ্রি হুগড়া, মোহালী গয়রাগাছাসহ চারটি ইউনিয়নের হাজার হাজার ঘরবাড়ি ইতিমধ্যেই নদী গর্ভে বিলিন হয়ে গেছে। প্রতি বছরই গ্রামের পর গ্রাম যমুনার তীব্র ভাঙনে শিকার হচ্ছে। এই ভাঙ্গণ থেকে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও কবরাস্থানও রেহাই পাচেছ না। চলতি বছরের বন্যার সময় থেকে পানি নেমে যাওয়ার পরও ব্যাপক ভাঙনে মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে এসব এলাকায় সুরক্ষা বাঁধ খুব জরুরি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…