সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নবগ্রাম দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহাসিক ‘নবগ্রাম দাখিল মাদরাসা’ পরিচালনা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার দুপুরে প্রতিষ্ঠান মিলনায়তনে দু’বছর মেয়াদী নবনির্বাচিত এ কমিটির প্রথম সভায় সাংবাদিক মো. সেলিম হোসেনকে সর্বসম্মতিতে কো-অপ্ট সদস্য নির্বাচিত করার মধ্য দিয়ে এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ গজনবী।
কমিটির অন্য সদস্যরা হলেন-সদস্য সচিব প্রতিষ্ঠানের সুপার মাওলানা হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুর রশিদ ও হাফেজ মাওলানা নুরুল ইসলাম বাচ্চু, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম রফিক, আমির আলী, আব্দুল কাদের, আব্দুল মালেক, মহিলা সদস্য বিলকিছ বেগম ও দাতা সদস্য আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন, সহ-সুপার মাওলানা মোজাফর আলী, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বাদশা, হুমায়ুন কবিরসহ সকল শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…