সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরি’র অভিযোগ

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি নবজাতক চুরি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নবজাতকের সন্ধানে কাজ করছে পুলিশ।

স্বজনরা জানান, ঈশ্বরদী উপজেলার বহরপুর গ্রামের রাশেদ প্রামানিকের স্ত্রী রোজিনা খাতুনের প্রসব ব্যাথা উঠলে বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে প্রসুতির স্বাভাবিকভাবে কন্যা সন্তান জন্ম হয়। পরে রাতেই তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যান। আজ বৃহস্পতিবার সকালে প্রসুতি মা অসুস্থ্য হয়ে পড়লে আবারো তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে নবজাতকের জন্য দুধ কিনতে স্বজনরা প্রসুতি মাকে শিশুসহ হাসপাতালে একা রেখে বাইরে যান। এ সময় বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কান্না থামানোর কথা বলে কোলে নিয়ে কৌশলে পালিয়ে যায়। তারপর থেকে নবজাতককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে নবজাতকের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ। তবে এখন পর্যন্ত নবজাতকের সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…