সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নাজমুলের নিজের তৈরিকৃত রেইন কোটের মূল্য মাত্র ২০ টাকা

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মতিউর রহমানের ছেলে নাজমুল। সে দীর্ঘদিন যাবৎ নিয়ামতপুর উপজেলায় বেঙ্গল রিনিউএ্যাবল এনাির্জ লিমিটেডে (বেঙ্গল সোলার অফিসে)ভেন চালক হিসাবে কাজ করে। টিআর/ কাবিটা ২০১৮-২০১৯ অর্থ বছরের কাজ করার সময় একটু হালকা বৃষ্টি অর্থাৎ গুড়িগুড়ি বৃষ্টি হলে তার নিজের তৈরিকৃত রেইন কোটটি বের করে উপজেলার হাজীনগর ইউনিয়নে তাকে কাজ করতে দেখা যায়। এব্যাপারে জানতে চাইলে তখন নাজমুল জানায়, রেইন কোটটি তৈরি করতে মোট খরচ হয়েছে ২০ টাকা। টাকার অভাবে সে ভাল ধরনের রেইন কোট কিনতে পারে নি। তাই সে নিজের উদ্যোগে বাজারে গিয়ে ২০ টাকার সাদা পলিথিন কিনে নিজেই একটি রেইন কোট তৈরি করে। তার এই রেইন কোটটি তৈরি করতে সময় লেগেছ মাত্র ৩০মিনিট অর্থাৎ অাধা ঘন্টা। নাজমুলের রেইন কোটটি দেখে কেউ ক্রয় করতে ইচ্ছুক না হলেও তার এরকম উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…