সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নানা আয়োজনে পাবনায় পালিত হচ্ছে মহান মে দিবস

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা, জেলা শ্রমিক দল, মোটর শ্রমিক ইউনিয়ন, হকারর্স লীগ, জনতা ব্যাংক কর্মচারি ইউনিয়ন, রাজশাহী ব্যাংক কর্মচারি ইউনিয়ন, গণশিল্পী সংস্থা, লেখক শিবির পাবনা জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা দিবসটি উপলক্ষে সকালে জাতির জনকের প্রকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বেলা ১১ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথার পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেস্টা আ.স.ম. আব্দুর রহিম পাকন, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহ্মেদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক এম. রুহুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. তৌফিক ইমাম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখা আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ছবি- আর কে আকাশ/বাংলার মুখ 

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…