সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

নারায়ণগঞ্জে ৫ খুন মামলায় আসামি মাহফুজের মৃত্যুদণ্ড

 

 

আইন-আদালত ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নারায়ণগঞ্জের আলোচিত মা ও দুই শিশুসহ পাঁচ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালত আলোচিত এ হত্যা মামলার রায় দেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাহফুজকে আদালতে হাজির করা হয়।

এর আগে ৩০ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত একমাত্র আসামি ভাগ্নে মাহফুজের উপস্থিতিতে যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন বলেন, আলোচিত পাঁচ খুনের মামলার ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার পর আজ রায়ের তারিখ নির্ধারণ করা হয়। যুক্তিতর্কে আমরা রাষ্ট্রপক্ষ মাহফুজকে আসামি প্রমাণ করতে সক্ষম হই এবং আদালতের কাছে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও তার জা লামিয়ার (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে সন্দেহভাজন আসামি হিসেবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেফতার করা হয় মাহফুজ ও নাজমাকে। পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজের দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তি ছিল অনেকটাই গা শিউরে ওঠার মত। মামির সঙ্গে পরকীয়ার জেরে তার সঙ্গে আরও গভীর সম্পর্কে যেতে ব্যর্তোর ক্ষোভ থেকেই একে একে পাঁচজনকে হত্যা করার কথা স্বীকার করে ভাগ্নে মাহফুজ।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…