সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

প্রধানমন্ত্রী’র হস্তক্ষেপ কামনায় পাবনায় ডিপ্লোমা নার্সদের মানববন্ধন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কারিগরী বোর্ডের নার্সিং শিক্ষা পরিচালনায় সাংঘর্ষিক ও বিতর্কিত আইন বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখা।
আজ রবিবার (২৮ এপ্রিল ২০১৯) সকাল সাড়ে ১১ টায় পাবনা সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন সহ প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এক বিশাল ঘন্টাব্যাপি মানববন্ধন করে পাবনার সকল নার্স স্টুডেন্ট।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পাবনা শাখার পধান উপদেষ্টা রাজু আহমেদ, সভাপতি আঁখি হক, সহ-সভাপতি হুমায়ুন, সাধারণ সম্পাদক রাকিবুর হক রনক, যুগ্ন সম্পাদক কবির, সহ-প্রচার সম্পাদক রনি, সহ- আপ্যায়ণ সম্পাদক সুমী, সমাজকল্যাণ সম্পাদক শিপন, শিক্ষা ও সাহিত্য নাসির প্রমূখ।

এসময় তারা তাদের দাবি দাওয়ার বিষয়ে বিভিন্ন শ্লোগান দেয়, রোগীর জীবন নিয়ে খেলা আর চলবে না, নার্সিং আর কারিগরী এক নয়, কারিগরীদের পতন চাই, নার্সদের মর্যাদা বহাল চাই, যোগ্য নার্সদের অধিকার চাই, কারিগরী নার্সদের দ্বারা কখনই রোগীর সু-চিকিৎসা করা সম্ভব নয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…