সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

না.গঞ্জে ১২ ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসার প্রধান শিক্ষক গেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে ২০ এর অধিক ছাত্রীকে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার ১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আল আমীনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা ধর্ষকের ফাঁসি দাবি করেছে।

সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলে ধর্ষণের ঘটনার টেলিভিশন সংবাদের ভিডিও ক্লিপ এক র‍্যাব কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে দেখে টনক নড়ে ফতুল্লার মাহমুদপুর বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর। এরপর ওই ছাত্রী তার মাকে জানায়, প্রধান আল আমীন একাধিকবার তাকে যৌন নিপীড়ন করেছে। মায়ের মাথা তখন চরকগাছ। বিষয়টি নিয়ে তিনি র‍্যাব কর্মকর্তার ফেসবুক ওয়ালে যোগাযোগ করলে ছাত্রীর সাক্ষাৎকার গ্রহণ করে র‍্যাব।

এদিকে আটক বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আল আমীন গণমাধ্যমের কাছে নিজের দোষ স্বীকার করেছেন। তিনি ১০-১২ জনের বেশি ছাত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আমার মৃত্যুদণ্ড হওয়া উচিত।

র‍্যাব-১১-এর অধিনায়ক কাজী শমসের আলী জানান, একজন নারীর অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ১২ জন ছাত্রীকে ধর্ষণের নাম ও তথ্য পাওয়া যায়। ডেক্সটপে পর্নগ্রাফি ছবি দেখিয়ে ও ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমীন।

গত মাসের ২৭ তারিখে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড় এলাকায় অক্সফোর্ড হাই স্কুলের অন্তত ২০ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতি, মূলহোতা সাগর বাড়ই ঢাকা থেকে গ্রেপ্তার

মো. সোহেল রানা, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মূলহোতা সাগর বাড়ইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ মে) সকাল…